Satyananda Hostel Alumni Executive Committee Meeting (2025-2027) No. 7

Oct 5, 2025

সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী কার্যকরী কমিটির সভা (২০২৫ –২০২৭ বর্ষ) তাং ০৫/১০/২০২৫
স্থান: ভার্চুয়াল মাধ্যম সময়: রাত্রি ০৯:৩০ টা মিটিং নং:০৭

উপস্থিত সদস্যবৃন্দ…

  1. সাগর কুমার দাস
  2. বুবুল সরকার
  3. সুধী রঞ্জন গঙ্গোপাধ্যায়
  4. পার্থ সারথি পাল
  5. এ টি এম রাজা
  6. পিন্টু মুখার্জী
  7. মানবেন্দ্র রায়
  8. রাকেশ ভকত
  9. সুনীত সাহা
  10. রঞ্জিত কুমার সেন
  11. সুব্রত কুমার সাহা সংগঠনের সভাপতি শ্রী শোভন কুমার মুখোপাধ্যায় ব্যক্তিগত অসুবিধায় অনুপস্থিতির কারণে কমিটির বর্ষীয়ান সদস্য সম্মানীয় সাগর কুমার দাসকে সর্বসম্মতিতে সভাপতি মনোনীত করে তার সভাপতিত্বে সভার কাজ শুরু হলো।

আজ বর্তমান কমিটির সপ্তমসভা।

সভার প্রথমে উত্তরবঙ্গের আকস্মিক বিপর্যয়ের নিহত মানুষদের প্রয়াণে ও বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবীন গর্গের অকাল প্রয়াণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আমাদের পূর্বনির্ধারিত এজেন্ডা গুলি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় এবং প্রত্যেকের মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে:-

1.গত বারের পত্রিকাগুলো অনুপস্থিত সদস্যদের ঠিকানায় পাঠানোর ক্ষেত্রে যে বাস্তব অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেটাকে মাথায় রেখে…. এবং কিছু পত্রিকা বেঁচে যাওয়ার কারণে…

এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে… গত বছরের তুলনায়… কিছু পত্রিকা আমরা কম প্রিন্ট করবো…

ক) সেক্ষেত্রে পত্রিকা উদ্বৃত্ত হবে না…

খ) যদি কিছু কম পড়ে তাহলে, রিপ্রিন্ট করে নেব বা অনুপস্থিত সদস্যদের সফট কপি পাঠিয়ে দেব।

  1. রিইউনিয়ন দিন 21.12.2025 তারিখ, ভেন্যু সত্যানন্দ ছাত্রাবাস চত্বর পুর্ব নির্ধারিত সিদ্ধান্ত মতোই অপরিবর্তিত থাকলো… এবং কন্ট্রিবিউশন এমাউন্ট ₹600/- (ছয় শত টাকা) ধার্য করা হলো…

শুধুমাত্র প্রাক্তনীদের ড্রাইভার উক্ত দিনের মিল চার্জ ₹350/- প্রদানের মাধ্যমে ছাত্রাবাস চত্বরে উপস্থিতি থাকতে পারে তবে রিউনিয়নে প্রোগ্রামে যোগদানের সম্মতি থাকছে না।

  1. মেনু পরবর্তী সময়ে ঠিক করে নেওয়া হবে… এবং আমাদের প্রাক্তনীদের তত্ত্বাবধানে হোস্টেলেই রান্নাবান্না করা হবে।
  2. খেলার বিষয়ে প্রাক্তনী মানবেন্দ্র রায় এবং মলয় দাস… সকলের সাথে আলোচনার মাধ্যমে সেই রূপরেখা পরবর্তী মিটিং এ জানালে… সেই মত সিদ্ধান্ত নেওয়া হবে।

5.কাজের সুবিধার্থে প্রাথমিক ভাবে লাইফ টাইম পার্মানেন্ট আইডি কার্ড গুলো প্রিন্ট করে নিয়ে বাকিগুলো পরে প্রিন্ট করা হবে ।

  1. রিইউনিয়ন দীর্ঘস্থায়ী ও সুষ্ঠ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2025 সাল থেকে রিইউনিয়নের দিন হোস্টেল চত্বরের মধ্যে সমস্ত রকম মাদকদ্রব্য গ্রহণ এবং আদানপ্রদান করা কঠোর ভাবে নিষিদ্ধ করা হলো ।। এই নিয়ম পালনে ই সি কমিটি কঠোরভাবে সজাগ দৃষ্টি রাখবে।

আর বিশেষ কিছু আলোচ্য বিষয় না থাকায় রাত্রি ১০.৩০ টা নাগাদ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।