সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী কার্যকরী কমিটির সভা (২০২৫ –২০২৭ বর্ষ) তাং ২৯/০৬/২০২৫
স্থান: ভার্চুয়াল মাধ্যম সময়: রাত্রি ০৯:৩০ টা মিটিং নং:০৫
সংগঠনের সভাপতি শ্রী শোভন কুমার মুখোপাধ্যায়ের সভাপতিত্বে সভার কাজ শুরু হলো।
আজ বর্তমান কমিটির ৫ম সভা।
সভার প্রথমে আমাদের প্রয়াত: প্রাক্তনী “বলরাম গোস্বামী” (১৯৬৭) এবং গুজরাট বিমান দুর্ঘটনায় প্রয়াত: ব্যক্তিদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
বিস্তারিত ভাবে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে:-
1.আমাদের বাৎসরিক রিইউনিয়ন দিন 2025 সালের জন্য আগামী ডিসেম্বর মাসের তৃতীয় রবিবার (21/12/2025 তারিখে) নির্ধারিত করা হয়েছে।
সেই সংক্রান্ত নোটিশ জেনারেল গ্রুপে দুর্গাপুজোর পরে পাবলিশ করা হবে।
রিউনিয়ন একদিবসীয় হবে এবং তার জন্য প্রাক্তনীদের কাছে 600 টাকা অনুদান ধার্য্য করা হবে।
- আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়েও সমাজসেবামূলক কাজের উদ্দেশ্যে গৃহহীন মানুষদের যে আশ্রয়স্থলে খাবার সংরক্ষণের জন্য সত্যানন্দ ছাত্রাবাসের নামাঙ্কিত একটা 220 লিটার ডবল ডোরের রেফ্রিজারেটর প্রদান করব।
- এই বছরের জন্য রেজিস্ট্রেশন ক্লোজ করা হলো… পরবর্তী বছরের জন্য আবার রেজিস্ট্রেশন চালু করা হবে 21.12.2025 তারিখ … এবং সেটা চালু থাকবে 31.03.2026 তারিখ পর্যন্ত।
এরপরেও যে সমস্ত প্রাক্তনী নিজ উদ্যোগে রেজিস্ট্রেশন করতে আগ্রহী হবে…. তাদের লিস্ট পরবর্তী EC মিটিং এ জমা পড়বে…. সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।
এছাড়াও এটা সিদ্ধান্ত হলো যে রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্স সকল প্রাক্তনী রিউনিয়নে স্বাগত… তবে পার্মানেন্ট আইডি কার্ড শুধুমাত্র প্র্যাকটিক্যালি রেজিস্টার্ড মেম্বারদেরই দেওয়া সম্ভব।
- ম্যাগাজিন কমিটি তাদের বক্তব্য শুধুমাত্র শুধুমাত্র ছাত্রাবাসের অফিসিয়াল গ্রূপেই পোস্ট করবে।
- রিউনিয়নে গতবারের মত নিজেদের উদ্যেগে রান্না করা খাবার পরিবেশনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলো।
আর বিশেষ কিছু আলোচ্য বিষয় না থাকায় ছাত্রাবাসের নতুন অফিসিয়াল গ্রুপকে বিকশিত করতে যারা উদ্যোগী হয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে রাত্রি ১১ টা নাগাদ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হলো।