Satyananda Hostel Alumni Executive Committee Meeting (2025-2027) No. 3

May 24, 2025

সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী কার্যকরী কমিটির সভা (২০২৫ –২০২৭ বর্ষ) তাং ২৪/০৫/২০২৫
স্থান: ভার্চুয়াল মাধ্যম সময়: রাত্রি ০৯:৩০ টা মিটিং নং:০৩

উপস্থিত সদস্যবৃন্দ :-

  1. সাগর কুমার দাস
  2. সুধীরঞ্জন গাঙ্গুলি
  3. সুজিত কুমার দাস
  4. শোভন কুমার মুখোপাধ্যায়
  5. বুবুল সরকার
  6. এ টি এম রাজা
  7. মলয় দাস
  8. মানবেন্দ্র রায়
  9. গিরিধারী দাস
  10. সুনীত সাহা
  11. সুব্রত কুমার সাহা
  12. নিরঞ্জন পাল
  13. পার্থ সারথি পাল
  14. রাকেশ ভকত সংগঠনের সম্পাদক শ্রী শোভন কুমার মুখোপাধ্যায়ের সভাপতিত্বে সভার কাজ শুরু হলো।

আজ বর্তমান কমিটির 3য় সভা।

বিস্তারিত ভাবে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয:-

1.আমাদের বাৎসরিক রিইউনিয়ন দিন 2025 সালের জন্য আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় কোন একটা রবিবারে অনুষ্ঠিত হবে।

  1. ক্ষুদ্র সামর্থ্য নিয়েও সমাজসেবামূলক কাজে আমাদের হৃদয় উৎসারিত করে প্রাণপ্রিয় সত্যানন্দ ছাত্রাবাসের নাম স্বর্ণাক্ষরে স্থাপিত করতে চাই। সেই উদ্দেশ্যে আমরা একটা উদ্যোগ নিলাম। শহরভিত্তিক গৃহহীন মানুষদের যে আশ্রয়স্থল আছে, সেখানে খাবার সংরক্ষণের জন্য আমরা আমাদের ছাত্রাবাসের নামাঙ্কিত একটা রেফ্রিজারেটর প্রদান করব।
  2. সকল প্রাক্তনীদের জন্য একটি করে স্থায়ী পরিচয়পত্র তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আর বিশেষ কিছু আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সদস্যদের দের মধ্যে বর্ষীয়ান প্রাক্তনী সাগর কুমার দাস রাত্রি ১১ টা নাগাদ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করলেন।