সত্যানন্দ ছাত্রাবাসের
প্রাক্তনী কার্যকরী কমিটির
সভা (২০২৫ –২০২৭ বর্ষ)
তাং ১৫/০২/২০২৫
স্থান: ভার্চুয়াল মাধ্যম
সময়: রাত্রি ০৯:৩০ টা
মিটিং নং:০২
উপস্থিত সদস্যবৃন্দ :-
- সাগর দাস
- সুধীরঞ্জন গাঙ্গুলী
- বুবুল সরকার
- মানবেন্দ্র রায়
- এ টি এম রাজা
- মলয় দাস
- গিরিধারী দাস
- রঞ্জিত কুমার সেন
- সুনীত সাহা
- সুব্রত কুমার সাহা
- বাহলুল হক
- পার্থ সারথী পাল
- পিন্টু মুখার্জি
- রাকেশ ভকত
মিটিং এ অনুপস্থিত সদস্যবৃন্দ:-
- শোভন মুখোপাধ্যায়
- পলাশ সিনহা
- সুজিত দাস
- নূর আলী
- নিরঞ্জন পাল
সংগঠনের বড়িষ্ঠ সদস্য শ্রী সাগর দাস মহাশয়ের সভাপতিত্বে সভার কাজ শুরু হলো।**বিগত সভার কার্যবিবরণী পঠন ও অনুমোদন:
আজ বর্তমান কমিটির ২য় সভা। বিগত সভার কার্যবিবরণীর সারাংশ পাঠনের পর পরবর্তী বিষয়ে যাওয়া হয়। বিস্তারিত ভাবে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয:-
1.আমাদের বাৎসরিক রিইউনিয়নকে সফল করার উদ্দেশ্যে কয়েকটি জেলাতে ফিজিক্যাল মিটিং করার যে পূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার প্রস্তুতি নিতে গত 26-01.2025 তারিখে একটি ভার্চুয়াল সভার মাধ্যমে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয় তার প্রথম পদক্ষেপ হিসাবে
প্রথম ফিজিক্যাল মিট আগামী 27.04.2025 তারিখে মালদা তে অনুষ্ঠিত হবে। Ec সদস্য মানবেন্দ্র রায় কে মিটিংস্থল নির্বাচনের জন্য বলা হলো….
- EC কমিটির তরফ থেকে যারা উক্ত মিটিং এ অংশগ্রহণ করবে তাদেরকে আগামী সপ্তাহের মধ্যে EC সদস্য সুনীত সাহার কাছে যাতায়াতের টিকিট মূল্য জমা করতে হবে।
- প্রাথমিক ভাবে 15 মার্চ পর্যন্ত আমরা মালদা জেলা কে নিয়েই মিটিং এর চেষ্টা করব, আশানুরূপ রেজাল্ট না হলে গঙ্গা নদীর ওই পাড়ে বসবাসকারী প্রাক্তনীদের এই মিটিং এ স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হল ।
- কিভাবে আরো প্রাক্তনীদের আমরা আগামী রিইউনিয়নের সাথে যুক্ত করতে পারি সেই বিষয়ে দিকনির্দেশ খোঁজা এই ফিজিক্যাল মিটের মুখ্য উদ্দেশ্য। তাছাড়া সীমিত সামর্থ্যের মধ্যে কোন সামাজিক কাজকর্মের পরিসরে নিজেদের অবদান রাখা সম্ভব কিনা সে বিষয়েও ভাবনাচিন্তা করা যেতে পারে।
- EC তরফ থেকে উৎসাহিত করতে শুধুমাত্র চা – টিফিনের খরচ বাবদ সর্বাধিক ₹2000.00 টাকা প্রদান করা হবে। তার অতিরিক্ত খরচ জোগাড়ের জন্য স্পন্সরশিপ জোগাড় করতে উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত গৃহীত হল।
- ফিজিক্যাল মিটিং আগামী 27.04.2025 তারিখে 1st হাফে অনুষ্ঠিত হবে এবং 2nd হাফে সকলে নিজ নিজ বাসস্থান এর উদ্দেশ্যে রওনা দেবে।
আর বিশেষ কিছু আলোচ্য বিষয় না থাকায় বড়িষ্ঠ সদস্য সাগর দাস মহাশয় রাত্রি ১০:৩০ নাগাদ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করলেন।