Satyananda Hostel Alumni Executive Committee Meeting (2025-2027) No. 12

Apr 5, 2026

সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী কার্যকরী কমিটির সভা (২০২৫ –২০২৭ বর্ষ)

 তাং  ০১/০২/২০২৬               স্থান: ভার্চুয়াল মাধ্যম                         সময়: রাত্রি ০৯:৩০ টা         মিটিং নং:১২

উপস্থিত সদস্যবৃন্দ…

  • সাগর কুমার দাস
  • বুবুল সরকার
  • শোভন মুখোপাধ্যায়
  • মলয় দাস
  • এ টি এম রাজা
  • মানবেন্দ্র রায়
  • সুনীত সাহা
  • রঞ্জিত কুমার সেন
  • সুব্রত কুমার সাহা
  • পার্থ সারথি পাল
  • সুজিত দাস
  • নিরঞ্জন পাল
  • অজয় দে
  • কালীকিঙ্কর মন্ডল
  • অরবিন্দ সী

সংগঠনের সভাপতি শ্রী শোভন কুমার মুখোপাধ্যায় বিশেষ ব্যস্ততায় সামান্য দেরির কারনে বর্ষীয়ান সদস্য সাগর কুমার দাসের সভাপতিত্বে সভার কাজ শুরু হলো।

আজ বর্তমান কমিটির দ্বাদশতম সভা।

এদিন আমাদের মুখ্য আলোচ্য বিষয় ছিল… বিগত বছরের আয় ব্যায়ের হিসাব প্রদান এবং সেই নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা…

এছাড়াও লাইফটাইম সদস্যদের সম্মাননা সংক্রান্ত আলোচনা।

সভার প্রথমে বর্তমান কমিটির হিসাবরক্ষক সুব্রত কুমার সাহা সভায় বিগত বছরের হিসাব পেশ করেন এবং সদস্যদের অবগতির জন্য পুরো হিসাব ব্যাখ্যা করেন। এছাড়াও এই বিষয়ে সকল সদস্যের পরামর্শ আহ্বান করেন।

তারপরে লাইফটাইম সদস্যদের সম্মাননা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সিদ্ধান্তসমূহ:-

  1. সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার পরে বিগত বছরের আয় ব্যয় সংক্রান্ত হিসাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
  2. LIFETIME MEMBERSHIP – গ্রহীতাদের অনুরোধের ভিত্তিতে কার্যকরি কমিটি পক্ষ থেকে Life Time Member দের প্রত্যেককেই একটি করে ডিজিটাল সন্মাননাপত্র প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হলো।

এই কাজের দায়িত্ব অজয় দে কে দেওয়া হলো।

আর বিশেষ কোন আলোচ্য বিষয় না থাকায় রাত্রি ১০.৩০ টা নাগাদ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।