সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী কার্যকরী কমিটির সভা (২০২৫ –২০২৭ বর্ষ)
তাং ০১/০২/২০২৬ স্থান: ভার্চুয়াল মাধ্যম সময়: রাত্রি ০৯:৩০ টা মিটিং নং:১১
উপস্থিত সদস্যবৃন্দ…
1. সাগর কুমার দাস 2. বুবুল সরকার 3. শোভন মুখোপাধ্যায় 4. সুধী রঞ্জন গঙ্গোপাধ্যায় 5. এ টি এম রাজা 6. মলয় দাস 7. সুনীত সাহা 8. রঞ্জিত কুমার সেন 9. সুব্রত কুমার সাহা 10. পার্থ সারথি পাল 11. সুজিত দাস
সংগঠনের সভাপতি শ্রী শোভন কুমার মুখোপাধ্যায় এর সভাপতিত্বে সভার কাজ শুরু হলো।
আজ বর্তমান কমিটির একাদশতম সভা।
এদিন আমাদের বেশ কিছু বিষয় নিয়ে পুঙ্খানুপঙ্খ পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- নতুন 4 জন প্রাক্তনী কে কমিটি তে অন্তর্ভুক্তি নিয়ে সকলের মতামত গ্রহণ করা হয়।
- গত রিইউনিয়ন পরিচালনার ক্ষেত্রে হয়ে যাওয়া ত্রুটিবিচ্যুতি এবং আগামীর জন্য আগত পরামর্শগুলো নিয়ে গভীরভাবে অনুধাবন, পর্যালোচনা এবং ভবিষ্যত রূপরেখা নিয়ে কাটাছেঁড়া করা হয়।
- সারাবছরের তাৎক্ষণিক খরচ খরচার জন্য ₹10,000 মত ক্যাশ তুলে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- 2026 সালের রিইউনিয়ন সংক্রান্ত রেজিস্ট্রেশন ( ₹100) করার শেষ দিন 31 শে মার্চ 2026 তারিখটিকে স্থির করা হয়।
- এই বছরের আয় ব্যয় সংক্রান্ত হিসাব নিয়ে প্রাথমিক আলোচনা হয় এবং পরিপূর্ণ হিসাব এপ্রিলের 15 তারিখের মধ্যে সাবমিট করার সিদ্ধান্ত হয়।
বি: দ্র: এক্ষেত্রে সকলের অবগতির জন্য উল্লেখ করা হচ্ছে যে এতদিন আমরা আমাদের হিসাবপত্র ক্যালেন্ডার ইয়ার মেনে (জানুয়ারি থেকে ডিসেম্বর) পরিচালনা করতাম। সেক্ষেত্রে আমাদের বাস্তবিক প্রয়োগগত কিছু সমস্যা হচ্ছিল। তাই 2025 সালের হিসাবের সাথে আরো তিন মাস যোগ করে পরবর্তী কালে ফিনান্সিয়াল ইয়ার (এপ্রিল থেকে পরবর্তী মার্চ পর্যন্ত) হিসাব নিকাশ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
আলোচ্য বিষয়গুলি সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে যাওয়ায় রাত্রি ১০.৩০ টা নাগাদ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।