প্রতি,
সত্যানন্দ ছাত্রাবাসের সকল প্রাক্তনীবৃন্দ/ দাদা-ভাই/ বন্ধুবর
সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান/স্নেহ/ভালবাসা জানিয়ে আমাদের স্মৃতিরোমন্থনকারী প্রাণের
“সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী পুনর্মিলনী” র আগমনী বার্তা ঘোষনা করছি….
- কার্যকরী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত এবং অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের ২৮ শে ডিসেম্বর “”সত্যানন্দ ছাত্রাবাসের পুনর্মিলনী”র দিন স্থির করা হয়েছে।
- উক্ত পূণর্মিলনীতে সকল প্রাক্তনীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য কার্যকরী কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
যদিও এটা কোন অনুরোধের বিষয়ই নয়। সকল প্রাক্তনীদের সমবেত প্রচেষ্টা এবং নিজ নিজ স্থান থেকে ইনভলভমেন্ট ছাড়া এই কর্মযজ্ঞ সফলভাবে টেনে নিয়ে যাওয়া একপ্রকার দুঃসাধ্য….
তাই গতবারের মত এবারেও আমরা সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে কন্ট্রিবিউশন ফি আমাদের অফিসিয়াল গ্রুপে উপস্থাপন করছি….🙏
- রেজিস্টার্ড মেম্বারদের মূল প্রোগ্রাম সংক্রান্ত ফি…. ₹৬০০/- (ছয় শত টাকা জন প্রতি)। যেটা সকল শুভবুদ্ধিসম্পন্ন প্রাক্তনীকে ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট একাউন্টে প্রদানের অনুরোধ করা হচ্ছে।
একমাত্র তবেই পুনর্মিলনী শুরুর বহু পূর্বেই যে কাজগুলো সারতে হয়… যেমন ক্যাটারার এডভ্যান্স, টেবিল চেয়ার-বুকিং, লাইট-প্যান্ডেল এনগেজ
করা ইত্যাদি কাজগুলো নিশ্চিন্ত ভাবে করা সম্ভব হবে।
আপনারা সকলেই নিজ নিজ স্থানে পরিণত এবং দায়িত্বশীল তাই কোন কর্মযজ্ঞের অনেক আগেই উপরিউক্ত কাজগুলো কেন সম্পন্ন করা উচিত সেটা ব্যাখ্যা করে আপনাদেরকে নির্লিপ্ত প্রমাণ করতে চাই না…..🙏
- বিশেষ অনুরোধ নূন্যতম একশত জনের উপস্থিতির confirmation ছাড়া “সত্যানন্দ ছাত্রাবাস প্রাক্তনী পুনর্মিলনী” বাস্তবায়িত করা খুবই কষ্টসাধ্য। তাই যত দ্রুত সম্ভব সকলকে নিজ নিজ চাঁদা প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- সর্বমোট কন্ট্রিবিউশন ফি ( রেজিস্ট্রেশন বাবদ আগের প্রদেয় ₹১00.00 + মূল প্রোগ্রামের জন্য ধার্য্য ₹৬00.00)= ₹৭00.00 (সাত শত টাকা জন প্রতি)।
বিশেষভাবে উল্লেখ থাকে যে, পুনর্মিলনী তে যোগদানের খরচ যেন নিম্নোক্ত নির্দিষ্ট একাউন্টে জমা করা হয়। শোভন মুখোপাধ্যায় বা সুধীরঞ্জন গাঙ্গুলীর ফোন নাম্বারে ফোনপে / জিপে বা পেটিএম করলে তার হিসাব থাকবে না।
১) “সত্যানন্দ ছাত্রাবাস পুনর্মিলনীর” তারিখ :-
২৮ ডিসেম্বর ২০২৫ (বাংলা ১২ই পৌষ ১৪৩২) রবিবার ।
২) পুনর্মিলনীর স্থান:- সত্যানন্দ ছাত্রাবাস।
৩) সময় : : সকাল ০৭ টা থেকে বিকেল ০৫ টা।
৪) পুনর্মিলনীর দিন সকালের চা , প্রাতরাশ ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকবে।
৫) চাঁদার টাকা শুধুমাত্র নির্ধারিত ব্যাঙ্ক একাউন্টে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
চাঁদা পাঠানোর ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস::
A/C NO: 919010090804805
I F S CODE: UTIB0000532
Axis Bank:
Branch: Suri. Birbhum .
Name: SHOVON KUMAR MUKHOPADHYAY and SUDHI RANJAN GANGULY .
৬) চাঁদা জমা দেওয়ার পর এটার স্ক্রীন শট নিজের পুরো নাম ও entry year, phone number সহ গ্রুপে পাঠিয়ে দিন এবং কার্যকরী কমিটির তৈরি লিস্ট চেক করে দেখে নিন কোন ভুল ভ্রান্তি আছে কিনা, থাকলে সিরিয়াল নাম্বার উল্লেখ করে জানান।।
৭) এই বৎসর যেকোন প্রাক্তনী চাইলে তার গাড়ির ড্রাইভারের খাবার ব্যবস্থা করে দেওয়া হবে। সেক্ষেত্রে সেই প্রাক্তনীকে উক্ত দিনে তার খাওয়ার খরচ বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ টাকা) অতিরিক্ত জমা করতে হবে এবং সাথে ড্রাইভার আসছে সে বিষয়ে নূন্যতম ৪৮ ঘন্টা আগে আয়োজকদের জানাতে হবে।
৮) রিইউনিয়ন দীর্ঘস্থায়ী ও সুষ্ঠ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০২৫ সাল থেকে রিইউনিয়নের দিন হোস্টেল চত্বরের মধ্যে সমস্ত রকম মাদকদ্রব্য গ্রহণ এবং আদানপ্রদান কঠোর ভাবে নিষিদ্ধ করা হলো ।। এই নিয়ম পালনে ই সি কমিটি কঠোরভাবে সজাগ দৃষ্টি রাখবে।
৯) প্রত্যেক প্রাক্তনীর জন্য পার্মানেন্ট I Card বানানো হচ্ছে… তাই যারা যারা এখনো নিজের তথ্য বা ছবি দিতে পারেন নি… অতি সত্তর গ্রুপে শেয়ার করা লিংকে তথ্য ইনপুট করুন… ছবি ইমপোর্ট না করতে পারলে গ্রুপে নাম, এন্ট্রি ইয়ার এবং মোবাইল নাম্বার সহ ছবি শেয়ার করুন।
১০) যে সমস্ত প্রাক্তনী আইডি কার্ড টি লাইফ টাইম মেম্বারশিপ হিসাবে নিতে চাইছেন… তারা ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে উপরোক্ত একাউন্টে আলাদা ভাবে পাঠাবেন এবং স্ক্রিনশট পাঠানোর সময় নাম, এন্ট্রি ইয়ার সহ লাইফটাইম মেম্বারশিপের জন্য পাঠালেন সেটা স্পস্টভাবে উল্লেখ করে দেবেন।
বি: দ্র: – ছাত্রাবাসের নিয়ম শৃঙ্খলা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তার জন্য সকল প্রাক্তনীদের কঠোর ভাবে সজাগ থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদ সহ :-
শোভন মুখোপাধ্যায় (সভাপতি)
বুবুল সরকার (সম্পাদক)
কার্যকরী কমিটি
সত্যানন্দ ছাত্রাবাস প্রাক্তনীবৃন্দ