Condolences and Tribute to Balaram Goswami’s Family

Jun 21, 2025

আমাদের বরিষ্ঠ প্রাক্তনী শ্রদ্ধেয় “বলরাম গোস্বামী” (১৯৬৭) র
প্রয়াণ হয়েছে গত ১৯ শে জুন বৃহস্পতিবার।
আমাদের তরফ থেকে সাগর ওনার পরিবারের সাথে ফোনে কথা বলেছে ও ঠিকানা সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়াল গ্রুপে দিয়েছে। উনি বর্ধমানে থাকতেন।
এ ব্যাপারে জলদবরণ দার সাথে আমার কথা হলো। আমাদের কার্যকরী কমিটির প্রাক্তন সদস্য সুরজিৎ রায় পত্রিকার ব্যাপারে ওনার কাছে গিয়েছিলো।
যাইহোক, বর্ধমান সন্নিকটস্থ যাদের পক্ষে সম্ভব, তাদের অনুরোধ করছি আমাদের প্রথা মেনে একদিন ওনার বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে হবে।