সত্যানন্দ ছাত্রাবাসের আনন্দদীপ পত্রিকা : তৃতীয় বর্ষ সম্পাদক মন্ডলীর সভা
স্থান – ভার্চুয়াল মাধ্যম তারিখ -19/07/2025 সময় – রাত্রি 9 টা
সভায় উপস্থিত সভ্যবৃন্দ –
1/ সাগর কুমার দাস
2/ অনিমেষ মন্ডল
3/ কুনাল কান্তি সিংহ রায়
4/ বুবুল সরকার
5/ সুরজিৎ রায়
6/ রঞ্জিত কুমার সেন
7/ কৌশিক ভট্টাচার্য
অদ্যকার ভার্চুয়াল সভায় পত্রিকা সম্পাদক অনিমেষ মন্ডলের সভাপতিত্বে সভার কাজ শুরু হয় | উক্ত সভায় আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে যে সিদ্ধান্ত গুলি গৃহীত হয়েছে তা নিম্নরূপ :-
1) গত 21 শে জুন, 2025 আনন্দদীপ পত্রিকায় লেখা জমা দেওয়ার জন্য অফিসিয়াল গ্রুপে নোটিশ করা হয় | সেই নোটিশের ভিত্তিতে বর্তমানে ৫টি লেখা জমা পরেছে বলে জানান সম্পাদক ও প্রুফ রিডার সুরজিৎ রায় | লেখা যাতে বেশি বেশি করে জমা হয় তার জন্য অন্ততপক্ষে একবার করে ফোনে যোগাযোগ করা হোক বলে জানান সভায় উপস্থিত EC কমিটির সম্পাদক বুবুল সরকার | সভায় উপস্থিত পত্রিকা উপদেষ্টা ও প্রচারক সাগর কুমার দাস এ বিষয়ে বিশেষ সহযোগিতা করবেন বলে জানান | অবশেষে বহু আলোচনার মাধ্যমে সভা এই সিদ্ধান্ত নেই যে, গত বছরের লিস্ট ধরে প্রত্যেকে ভাগ করে নিয়ে 10-15 টা করে ফোন করে লেখা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে |
2) পত্রিকার লেখা গুলির প্রুফ কারেকশেনের জন্য প্রথম প্রুফ রিডার হিসাবে কৌশিক ভট্টাচার্য ও দ্বিতীয় প্রুফ রিডার হিসাবে সুরজিৎ রায় কে দায়িত্ব দেওয়া হয় | তবে এই কাজে অন্যান্য সম্পাদককেরাও সর্বদা সাহায্য করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় |
3) প্রতিবছরের ন্যায় এবছরও বর্ধমানের সাধনা প্রেস থেকেই পত্রিকা ছাপা হবে বলে সভায় সিদ্ধান্ত হয় |
4) সভায় পত্রিকার প্রচ্ছদ অলংকরণের জন্য আবারও কুনাল কান্তি সিংহ রায় কে দায়িত্ব অর্পন করা হোক বলে প্রস্তাব দেন রঞ্জিত কুমার সেন | এই প্রস্তাবে সভা মত দেয় এবং কুনাল কান্তি সিংহ রায়ও এ বিষয়ে সম্মতি প্রকাশ করেন |
5) এবছর আমন্ত্রিত লেখা জমা নেওয়া যাবে কি না ?– এ বিষয়ে কথা উঠলে সভা এই সিদ্ধান্ত নেয় যে, এই প্রশ্ন EC কমিটিতে রাখা হোক এবং EC কমিটি যে সিদ্ধান্ত নেবে তার ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী সভায় আলোচনা হবে |
6) এবছর কী পত্রিকার জন্য বিজ্ঞাপন নেওয়া হবে ?- এমন কথা উঠলে সভায় এই সিদ্ধান্ত হয় যে, বিষয়টি সম্পূর্ণরূপে EC কমিটির সিদ্ধান্ত তাই এটি EC কমিটিই সিদ্ধান্ত নেবে এখানে পত্রিকা কমেটি হস্তক্ষেপ করবে না |
7) সভায় কৌশিক ভট্টাচার্য প্রস্তাব রাখেন এ বছর যদি হোস্টেলের বাইরের এমন কোনো মানুষজন যাদের সাথে হোস্টেলের সুসম্পর্ক ছিল তাদের কাছ থেকে হোস্টেল সম্পর্কে কোনো লেখা নেওয়া যায় বা আমাদের ডাইনিং স্টাফ যারা ছিলেন তাদের কাছ থেকে সাক্ষাৎকার মূলক কোনো লেখা নেওয়া যায় তবে কেমন হয় | সুরজিৎ রায় এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন এটা একটা নতুন ধরনের বিষয় হবে | খুব ভালো প্রস্তাব | তবে সভার অন্যান্য সদস্যের মতামতের ভিত্তিতে সভা এই সিদ্ধান্তে উপনীত হয় যে, এই প্রস্তাব EC কমেটিতে রাখা হোক | EC কমেটির সিদ্ধান্ত পেলে পরবর্তী মিটিং এ এবিষয়ে আলোচনা হবে |
8) সেরা লেখার বাছাই এর ক্ষেত্রে সম্পাদক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে সভা সিদ্ধান্ত নেয় এবং প্রতিটি ক্যাটাগরি থেকে একটি করে পুরষ্কার প্রদান করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয় |
9) গ্রুপে পত্রিকা সংক্রান্ত কোনো ম্যাসেজ এলে তার উত্তর অনিমেষ মডল ও সুরজিৎ রায় দেবেন বলে সভা সিদ্ধান্ত নেয় |
10) পত্রিকা প্রকাশের জন্য অনুদান আদায়ে পত্রিকা কমেটি সক্রিয় ভূমিকা নেবে সভায় এই সিদ্ধান্ত হয় |
অদ্যকার সভায় আর কোনো আলোচনাযোগ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে রাত্রি 10 টায় সভার সমাপ্তি ঘোষণা করেন |
সভাপতি
অনিমেষ মন্ডল
পত্রিকা সম্পাদক