A 264 Liter Refrigerator Was Provided To The Aastha Bhavan

Jul 5, 2025

প্রতি,
সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনীবৃন্দ,
প্রিয় দাদা ভাই ও সহপাঠীবৃন্দ,

তোমরা জেনে নিশ্চয়ই খুশি হবে যে, তোমাদের কার্যকরী কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে সাঁইথিয়া স্থিত আস্থা ভবনে একটি ২৬৪ লিটারের রেফ্রিজারেটর প্রদান করেছে।

এই আস্থা ভবন মুলতঃ কেন্দ্র ও রাজ্য সরকারের আর্থানুকুল্যে তৈরী হয়। ভবনটি গৃহহীন ভবঘুরে মানুষের আবাসস্থল হিসেবে বিবেচিত হয়। ভবনটি রক্ষনাবেক্ষনের দায়িত্ব সাঁইথিয়া পৌরসভার থাকলেও আবাসিকদের দৈনিক খাওয়াদাওয়ার ব্যবস্থা সরকার থেকে করা হয় না। এগুলি চলে মুলতঃ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, ক্যাটারিং সংস্থা (উদ্বৃত্ত খাদ্য দ্রব্য দিয়ে) ও সহৃদয় ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাহায্যার্থে। এখানে প্রেরিত খাদ্য দ্রব্য গুলির সংরক্ষণের জন্য একটি রেফ্রিজারেটর আশু প্রয়োজন ছিলো । আমরা সাঁইথিয়া পৌরসভাকে অনুরোধ করি, এটির অনুমোদন দেওয়ার জন্য। মাননীয় চেয়ারম্যান সাঁইথিয়া পৌরসভা অনুগ্রহ পূর্বক আমাদেরকে এই মহান কর্মযজ্ঞে অংশগ্রহণ করার সুযোগ দেন এবং আমাদের এই ক্ষুদ্র অনুদান তাঁরা গ্রহণ করেন। তার জন্য তাঁদের কাছে আমরা সকল প্রাক্তনীরা কৃতজ্ঞ।

সাঁইথিয়া পৌরসভাকে রেফ্রিজারেটর প্রদান কালে উপস্থিত ছিলেন বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিগত কার্যকরী কমিটির সম্পাদক পলাশ ব্যানার্জী ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত দাস। উক্ত রেফ্রিজারেটর টি যথাস্থানে সংযোজন করা হয়েছে। সকল স্তরের ছবি সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো।

ধন্যবাদ সহ
কার্যকরী কমিটির পক্ষ থেকে
শোভন মুখোপাধ্যায় (সভাপতি)
বুবুল সরকার ( সম্পাদক)