সত্যানন্দ ছাত্রাবাসের
প্রাক্তনী কার্যকরী কমিটির
সভা (২০২৫ –২০২৭ বর্ষ)
তাং ২৬/০১/২০২৫
স্থান: ভার্চুয়াল মাধ্যম
সময়: রাত্রি ০৯ টা
মিটিং নং:০১
সংগঠনের স্থায়ী সভাপতি শোভন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে সভার কাজ শুরু হলো। সভাপতি প্রথমেই সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানায়।
তারপর প্রয়াত প্রাক্তনী কামাক্ষা চরণ ঘোষ (১৯৮৩) ও প্রাক্তনী শ্রী অমর মন্ডল (১৯৯৫ ) -র মায়ের প্রয়াণে সকলে নিজ নিজ জায়গায় উঠে দাঁড়িয়ে বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করে।
**বিগত সভার কার্যবিবরণী পঠন ও অনুমোদন:
আজ বর্তমান কমিটির ১ম সভা হওয়ায় বিগত সভার কোন কার্যবিবরণী না থাকায় পরবর্তী বিষয়ে যাওয়া হয়। বিস্তারিত ভাবে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয়ঃ-
১. ছাত্রবাসের সরস্বতী পূজার জন্য প্রাক্তনী আবাসিকদের পক্ষে বর্তমান EC কমিটি (2025-2026) মোট 7,501/- টাকা অনুদান হিসাবে বর্তমান আবাসিকদের হাতে তুলে দেবে। এটা ছাড়া আর কোনো ভাবেই প্রাক্তনীদের কাছে সাহায্যের আবেদনের ক্ষেত্রে EC বা EC -র কোনো সদস্য যুক্ত থাকবে না। বর্তমান আবাসিকরা চাইলে সাধারণ সদস্যের মাধ্যমে প্রাক্তনী গ্রূপে আবেদন রাখতে পারে সেক্ষেত্রে অনুদানের পূর্ণাঙ্গ হিসাব উক্ত প্রাক্তনীর মাধ্যমে প্রাক্তনী গ্রূপে পোস্ট হওয়া আবশ্যক।
২. স্বর্গীয় কামাক্ষা চরণ ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ফটো, ফুল মালা, মিষ্টি ইত্যাদি বাবদ খরচ ৭৪০/- (সাত শত চল্লিশ) টাকা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হলো এবং উক্ত টাকা গিরিধারী দাসকে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
৩. প্রাথমিকভাবে প্রাক্তন আবাসিকদের ফিজিক্যাল মিটিং এর জন্য রাজ্যব্যাপী চারটি স্থান – মালদা, কলকাতা, দুর্গাপুর ও সাঁইথিয়া বেছে নেওয়া হলো। প্রথম মিটিং ১৮-২০ এপ্রিল এর মধ্যে মালদায় শ্রী মানবেন্দ্র রায় -র এর তত্বাবধানে সংঘঠিত হবে। EC শুধুমাত্র চা এবং স্ন্যাকস বাবদ সর্বাধিক 2000/- টাকা ব্যয় বহন করবে।
৪. বর্তমান সম্পাদক শ্রী বুবুল সরকার এর নেতৃত্বে ATM রাজা এবং গিরিধারী দাস – প্রত্যেক জেলায় প্রাক্তনীদের নিয়ে জেলা কমিটি গঠন করবে।
৫. ২০২৪ সালের আয় ও ব্যয় -র সম্পূর্ণ হিসাব ফেব্রুয়ারী ২০২৫-র প্রথম সপ্তাহেই সাধারণ গ্রূপে পোস্ট হবে।
৬. EC কমিটির মাসিক আলোচনা সভায় সম্ভাব্য অনুপস্থিত সদস্যদের অগ্রিম সূচনা ইসি গ্রুপে দেওয়ার জন্য আবেদন জানানো হয়।
উপরিউক্ত সিদ্ধান্ত ও প্রস্তাবগুলি অনুমোদনের জন্য Advisory Committee – র কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আর বিশেষ কিছু আলোচ্য বিষয় না থাকায় সম্পাদক শ্রী বুবুল সরকারের অনুরোধে ২৬-০১-২০২৫ রাত্রি ১০:২০ নাগাদ সভাপতি শ্রী শোভন কুমার মুখোপাধ্যায় আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করলেন।