Satyananda Hostel Alumni Executive Committee Meeting (2025-2027) No. 6

Aug 2, 2025

সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী কার্যকরী কমিটির সভা (২০২৫ –২০২৭ বর্ষ) তাং ০২/০৮/২০২৫
স্থান: ভার্চুয়াল মাধ্যম সময়: রাত্রি ০৯:৩০ টা মিটিং নং:০৬

       সংগঠনের সভাপতি শ্রী শোভন কুমার মুখোপাধ্যায়ের সভাপতিত্বে সভার কাজ শুরু হলো। 

আজ বর্তমান কমিটির ৬ষ্ট সভা।

সভার প্রথমে আমাদের এক প্রাক্তনী, সিরাজুল ইসলামের (১৯৮৩) এর মা এবং আরেক প্রাক্তনী, গৌতম মন্ডলের (১৯৮২) দাদার প্রয়াণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আমাদের পূর্বনির্ধারিত এজেন্ডা গুলি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় এবং প্রত্যেকের আলাদা আলাদা ভাবে মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে:-

1.পত্রিকা সংক্রান্ত বিষয়ে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে…

ক) কলেজের প্রাক্তন এবং বর্তমান অধ্যাপক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের থেকে হোস্টেল সংক্রান্ত লেখা গৃহীত হবে যদি তারা স্বত:প্রণোদিত ভাবে সেই বিষয়ে আবেদন করেন।

খ) সেই সব প্রথিতযশা মানুষদেরকে আমরা আমাদের একান্ত ব্যক্তিগত প্রাক্তনী পূণর্মিলনী তে আমন্ত্রিত করতে নীতিগতভাবে অপারগ….

  1. সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী ছাড়া অন্য কোন অতিথি কে আমন্ত্রণ এবং আপ্যায়ন সম্ভব নয় বলেই সিদ্ধান্ত হয়েছে… তবে যদি এমন কোন পরিস্থিতি তৈরি হয় যেখানে এই বিষয়টা এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে সভাপতি এবং সম্পাদক কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্পণ করা হলো।

শুধুমাত্র প্রাক্তনীদের ড্রাইভার উক্ত দিনের মিল চার্জ প্রদানের মাধ্যমে ছাত্রাবাস চত্বরে উপস্থিতি থাকতে পারে তবে রিউনিয়নে প্রোগ্রামে যোগদানের সম্মতি থাকছে না।

  1. পার্মানেন্ট আইডি কার্ড এর ফরম্যাট আগামী 2/3 দিনের মধ্যে ফাইনালাইজড করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
  2. রিউনিয়ন কে সফল করার উদ্দেশ্যে Ec কমিটির মেম্বার বা সাধারণ মেম্বাররা কলকাতা মিটের মত নিজ উদ্যোগে এবং নিজ নিজ ব্যয়ভার বহন করে বিভিন্ন জায়গায় মিলিত হতে পারে। EC কমিটি সবসময় এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানায়।
  3. EC কমিটি এই মিটিং এ গভীর উদ্বেগ প্রকাশ করে যে নির্বাচিত মেম্বারদের বেশির ভাগ সদস্যই গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকছে… এমনকি মাসে একটি পূর্বনির্ধারিত মিটিং থাকলেও উপস্থিতি খুবই নগন্য, যেটা EC কমিটির স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই ক্ষতিকর।

আর বিশেষ কিছু আলোচ্য বিষয় না থাকায় আগামী দিনগুলোতে EC কমিটির সকল সদস্যদের সক্রিয়তা কামনা করে রাত্রি ১১ টা নাগাদ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।