Satyananda Hostel Alumni Executive Committee Meeting (2025-2027) No. 8

Oct 14, 2025

সত্যানন্দ ছাত্রাবাসের প্রাক্তনী কার্যকরী কমিটির সভা (২০২৫ –২০২৭ বর্ষ)

 তাং  ১৪/১০/২০২৫               স্থান: ভার্চুয়াল মাধ্যম                         সময়: রাত্রি ০৯:৩০ টা         মিটিং নং:০৮

উপস্থিত সদস্যবৃন্দ…

  1. সাগর কুমার দাস 2. বুবুল সরকার 3. শোভন মুখোপাধ্যায় 4. সুধী রঞ্জন গঙ্গোপাধ্যায়
  2. এ টি এম রাজা 6. মলয় দাস 7. সুনীত সাহা 8. রঞ্জিত কুমার সেন 9. সুব্রত কুমার সাহা সংগঠনের সভাপতি শ্রী শোভন কুমার মুখোপাধ্যায় এর সভাপতিত্বে সভার কাজ শুরু হলো।

আজ বর্তমান কমিটির অষ্টমসভা।

এদিন আমাদের আলোচ্য একটিই এজেন্ডা ছিল। ছাত্রাবাসের ওয়েবসাইট কন্টিনিউ করা হবে কিনা…

প্রথমে ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা নিয়ে প্রাক্তনী সুধীরঞ্জন গঙ্গোপাধ্যায় বিস্তারিত আলোচনা তুলে ধরেন। সেই সাথে ব্যয়ভার বিষয়ে মোটামুটি একটা ধারনা সভায় উত্থাপন করা হয়…

এই বছরের জন্য আনুমানিক… এককালীন ২৮/৩০ হাজার টাকা এবং পরবর্তী প্রত্যেক বছরের জন্য বর্তমান রেট চার্ট হিসাবে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ডোমেইন এবং হোস্টিং ভাড়া বাবদ ব্যয় হবে।

সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে বিস্তারিত আলোচনা হয়।

তার মাধ্যমে বিভিন্ন রকম মতামত উঠে আসে…

** কয়েকজন সদস্য প্রয়োজনীয়তা স্বীকার করেও ব্যয়ভার নিয়ে দোটানা় মনোভাব পোষণ করে।

** একজন সদস্য যতটা ইনভেস্ট এবং তার সঠিক ইউটিলাইজেশন সম্ভব কিনা সেটা নিয়ে আলোচনা করে।

**একজন সদস্য এই প্রস্তাবে সম্পূর্ণ বিপক্ষে মতামত দেয়।

সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরে সভায় উপস্থিত সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতামত কে প্রাধান্য দিয়ে ছাত্রাবাসের বর্তমান ওয়েবসাইটকে কন্টিনিউ করার সিদ্ধান্তে সভাপতি সিলমোহর দেন।

যেহেতু আজ একটাই আলোচ্য বিষয় ছিল এবং সেটার বিষয়ে সিদ্ধান্ত হয় যাওয়ায় রাত্রি ১০.১৫ টা নাগাদ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।